শরিয়তপুরের ডামুড্যা উপজেলার মডের হাট চরমালগাঁও মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় ডামুড্যা উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল প্রতিষ্ঠার দীর্ঘ ৯০ বছর পর এই প্রথম গত (১৩ ডিসেম্বর) শরীয়তপুরের-৩ আসনের সংসদ সদস্য স্কুলটি পরিদর্শন করেন এবং স্কুলের সার্বিক বিষয় খোঁজ খবর নেন।
উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো.খলিলুর রহমান মাদবর। খলিলুর রহমান মাদবর বলেন, আমার শিক্ষার প্রাথমিক হাতেখড়ি এই প্রতিষ্ঠান থেকে।
এই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন আমার রাজনীতির অভিভাবক জননেতা জনাব আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। তিনি স্কুলের লেখাপড়া মান, আবাসন ভবনের কোন সমস্যা আছে কিনা এই বিষয় খোজ খবর নেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে কৌশল বিনিময় করেন। শিক্ষার মান উন্নয়নে এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন সোহেল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন রাঁড়ী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম গনি মাদবর, যুগ্ন সাধারণ সম্পাদক ও ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট ঢাকার সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ইকবাল হোসেন (ওসমান মীর), যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব আলম মকবুল বেপারি, প্রচার সম্পাদক ও ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা,ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড.আতাউর রহমান সোহেল, উপজেলা শিক্ষক সমাজের সভাপতি হারুন অর রশিদ।
আরো উপস্থিত ছিলেন , অভিভাবক, আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।